শনিবার,০৫ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
ডেস্ক সংবাদ :চট্টগ্রামের ১০ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে দাখিল হওয়া মনোনয়ন পত্র যাচাইবাছাইের কাজ শুরু হয়েছে। রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ বাছাই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
আজ সকাল ১০টা থেকে চলছে মনোনয়ন পত্র যাচাইবাছাই।
চট্টগ্রামের যে ১০ পৌরসভায় এবার নির্বাচন হচ্ছে সেগুলো হল পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, মিরসরাই, বারইয়ারহাট এবং সন্দ্বীপ।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.আব্দুল বাতেন জানান, মনোনয়ন পত্র যাচাইবাছাই কার্যক্রম দুইদিন চলবে। রোববার সন্ধ্যায় আমরা চূড়ান্তভাবে কতজন বাছাইয়ে টিকলেন আর কতজন বাদ পড়লেন সেটা ঘোষণা করব।
তিনি জানান, ১৩ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময়। ১৪ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
পৌরসভাগুলোর মধ্যে মিরসরাই এবং বারইয়ারহাট একই উপজেলায়। রিটার্নিং কর্মকর্তা একজন হওয়ায় দু’টি পৌরসভার মনোনয়ন পত্র বাছাই একসঙ্গে হবে বলে জানিয়েছেন বাতেন।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
