জেনে নিই দুঃসংবাদ শুনে কিভাবে আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করা যায়

শনিবার, ০৫ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

pakistani-beautiful-girlলাইফ স্টাইল ডেস্ক : ‘আপনার সম্মতি ব্যতিত কেউ আপনাকে ছোট ভাবতে পারেনা’- উক্তিটি এলেনর রুজভেল্টের। খারাপ খবর শুনতে কারোরই ভালো লাগেনা। খারাপ সংবাদ শুনে আমরা একেকজন একেক রকম আচরণ করি। আত্মবিশ্বাসী মানুষ দুঃসংবাদ শুনেও গঠন মূলক আচরণ করে। আসুন জেনে নিই দুঃসংবাদ শুনে কিভাবে আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করা যায় তার উপায়।

১। নিজের জন্য দাঁড়ানো

সঠিক ভাবে আপনি আপনার মতামত ব্যক্ত করুন যেন কেউ আপনাকে দোষারোপ করতে না পারেন। মিথ্যা দোষারোপ করা হলে আত্মবিশ্বাসী মানুষ আত্মপক্ষ সমর্থনে ভয় পায়না। তাঁরা প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করার উপায় খুঁজে বের করার চেষ্টা করে। আত্মবিশ্বাসী মানুষ লুকিয়ে থাকেন না এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়না। আত্মবিশ্বাসী মানুষ সত্যকে স্বীকার করতে ভয় পান না।

২। প্রতিটা সুযোগ কাজে লাগানো

যারা নিজেদের সম্পর্কে নিশ্চিত থাকে তাঁরা খারাপ পরিস্থিতিতেও সুযোগ তৈরি করে নেন। তাঁরা সুযোগ হেলায় হারান না। তাঁরা এর থেকে শিক্ষা গ্রহণ করেন এবং প্রতিটি ছোট ছোট পদক্ষেপেই তাঁদের আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাসী মানুষ জীবনকে প্রগাঢ় ভাবে আঁকড়ে ধরে এবং তাদেরকে ভয় দেখিয়ে নিবৃত করা যায়না।

৩। পদক্ষেপ গ্রহণ করা

আপনার পরিকল্পনা ঠিক করুন। আপনিই আপনার ভাগ্য নির্মাতা। নিজের প্রতি আস্থা নেই যাদের তাঁরা কোন পদক্ষেপ নিতে গড়িমসি করে। কিন্তু আত্মবিশ্বাসী মানুষ আগ্রহের সাথে সুযোগকে গ্রহণ করে। তাঁরা নিয়ন্ত্রণ গ্রহণ করে, গভীরভাবে ভাবে, পরিকল্পনা করে, প্রস্তুতি নেয় এবং পদক্ষেপ গ্রহণ করে।

৪। ইতিবাচক থাকা

উদ্ভুত পরিস্থিতির ভালো দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। খারাপ সংবাদ শুনে অনেক মানুষ নিজের প্রতি সমবেদনা অনুভব করে। কিন্তু আত্মবিশ্বাসী মানুষ যেকোন পরিস্থিতিতে ইতিবাচক ভাবে চিন্তা করে।

৫। শান্ত ও ধীর স্থির থাকা

নিজের জন্য কিছুটা সময় বের করে প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করুন বা গান শুনুন। আত্মবিশ্বাসী মানুষ সমস্যা যে রকমই হোকনা কেন প্রশান্ত থাকে এবং পরিণাম যাই হোকনা কেন সবসময় অবিচল থাকে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image