রাজধানীতে ২৮ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ আটক ১

শনিবার, ০৫ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

ostrবিশেষ প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে ২৮ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহজালাল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  শুক্রবার রাতে অভিযান চালিয়ে শাহজালালকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, শুক্রবার রাত পৌণে ১২টার দিকে শাহজাহানপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। ওই সময় এএসআই নাসির ও এএসআই হুমায়ুন কবির ২৮ হাজার ৫’শ পিস ইয়াবাসহ শাহজালালকে আটক করে।

পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় রাখা হয়েছে। শাহজালালের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image