BREAKING NEWS
Search

একজন সৌম এবং ফুড ব্লগারস বিডি

শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫
লাইফ স্টাইল ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
12191511_1010426872340807_4464411274832416885_n
জেনিফার আলম ঃ বাংলাদেশে যে কয়েকটি অনলাইন ফুড রিভিউ ভিত্তিক গ্রুপ কাজ করছে, সেগুলোর মধ্যে সবচাইতে বিতর্কবিহীন এবং বড় গ্রুপ গুলোর একটি হলো ফুড ব্লগারস বিডি। সৌম শাহরিয়ার এই গ্রুপটির ক্রিয়েটর।
কথায় আছে নামের একটা প্রভাব মানুষের উপরে পরে, বাস্তবজীবনেও বেশ শান্ত সৌম এই মানুষটি এত সুন্দর এবং ৯৭,০০০+ মানুষের গ্রুপটিকে খুব সচ্ছতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কথা হচ্ছিলো এই গ্রুপের বর্তমান অবস্থা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।
১বছরেরও কম সময়ে শুরু হওয়া এই গ্রুপ ইতিমধ্যে মানুষের মধ্যে সচ্ছ এবং খাবার নিয়ে যে কোন খোজ নেওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এখনে শুধু ফুড রিভিউ হয়না ,পাশাপাশি কেউ কোন রেষ্টুরেন্টের খাবার বা কোন তথ্য জানতে চাইলে ,গ্রুপের এডমিন আর মেম্মাররা মিলে সাহায্য করেন। খারাপ ভালো সকল অভিজ্ঞতা মেম্বাররা গ্রপের রুল মেনে তুলে ধরেন।এবং এই সচ্ছতাই তাদেরকে এখন রেষ্টুরেন্ট রিভিউ এর জন্য এক আস্থার জায়গা হয়ে উঠেছে।
নিজের কোন ক্রেডিট নিতে না চাওয়া এই বুদ্ধিমান বিনয়ী মানুষটি ,গ্রুপের আজকের এই অবস্থান এর সমস্ত ক্রেডিট গ্রপের এডমিন আর মেম্বারদের দিলেন। বরাবর এর মত বল্লেন, জনগন ই সকল ক্ষমতার মালিক। মেম্বাররা আছেন তাই গ্রুপ আছে।
ব্যক্তিগত জীবনেও সফল এই মানুষটি বাংলদেশ ব্যাংক এর একজন প্রথম শ্রেনীর কর্মকর্তা।চাকরী ,ব্যাক্তিগত জীবনের পরও প্রায় ১লক্ষ মানুষের গ্রুপ কে এই উচ্চতায় নিয়ে আসার পিছনে আছে খাবারের প্রতি তার নিখাদ ভালোবাসা।
খাবার ছাড়াও আর একটি জিনিসের প্রতি তার ব্যাপক আগ্রহ এবং তিনি একটি ব্যান্ডের সদস্যও। এই সপ্নবাজ মানুষটি তার গ্রুপটিকে সন্তানের মতই ভালোবাসেন। তিনি এই গ্রুপটিকে দেশের সবচাইতে বড় আর সচ্ছ গ্রুপ হিসেবে দেখতে চান। সবচাইতে বড় ফুড ফেষ্টিভাল এর প্ল্যান নিয়ে ব্যাস্ত থাকা মানুষটি নিজের খাবারের প্রতি ভালোবাসা কে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে, নিজে থেকে যাচ্ছেন নিভৃতে।
গ্রুপ লিঙ্ক – food bloggers be



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image