BREAKING NEWS
Search

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আওয়ামী লীগ-বিএনপি

শনিবার,০৫ ডিসেম্বর ২০১৫

 সিটিজিবার্তা ২৪ ডটকম 

bnp-ডেস্ক সংবাদ :পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, ১৩ ডিসেম্বরের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করলে, তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দলীয় প্রত্যয়নপত্র পাওয়ার পর সারাদেশে পৌর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্র বা দল মনোনীত প্রার্থীর বাইরে বিভিন্নস্থানে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন অনেকেই। এ অবস্থায় শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। এতে দলের সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

হানিফ বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই দলের সিদ্ধান্তের বাইরে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। দলের সিদ্ধান্তের বাইরে কেউ যদি যায়, তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হবে।’ বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বিএনপিও।

শুক্রবার দুপুরে বনানীর নিজ বাসভবনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তার বাইরে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে থাকে, তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে ব্যবস্থা নেয়ার আগে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ দেয়া হবে বলেও জানান এই নেতা।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image