চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের হুঁশিয়ারি,শিবির ক্যাডারদের চরম মূল্য দিতে হবে

শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

ligনিজস্ব প্রতিবেদক : শিবির ক্যাডারদের চরম মূল্য দিতে হবে-এমন হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতারা।

কলেজেরসমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিয়াজ ও রাজুর ওপর কলেজ ক্যাম্পাসে হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিলোত্তর ছাত্র সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

মিছিলটি নগরীর চকবাজারের গুলজার মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম কলেজ গেট প্রদক্ষিণ করে গণি বেকারি মোড়, জামালখান মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নগর ছাত্রলীগের সহসভাপতি এম কায়সার উদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কলেজ ছাত্রলীগ নেতা মো. শাহ্ জাহান সম্রাট, সাইফুদ্দিন, মো. বেলাল, জাবেদুল ইসলাম জিতু, মোশাররফ হোসাইন, মনির ইসলাম, মো. হাবিব উল্লাহ, কামরুল হাসান মাসুম, তৌহিদুল ইসলাম, ইরফানুল হক, ইমরান, শাহ আউয়াল, সাকিব, আনোয়ার ও মুজিবুর রহমান।

এম কায়সার উদ্দিন বলেন, চট্টগ্রাম কলেজকে ২৯ বছর ধরে জামায়াত শিবির জঙ্গি আস্তানা বানিয়ে রেখেছে। সাধারণ ছাত্রদের জিম্মি করে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র সাথে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে। তারই ধারাবাহিকতায় ১ ডিসেম্বর অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার ফি’র নামে ১০০ টাকা করে চাঁদা আদায় করতে গেলে সাধারণ ছাত্ররা আন্দোলন করে। ৩ ডিসেম্বর আন্দোলনে নেতৃত্ব দেওয়া রিয়াজ ও রাজুকে জামায়াত শিবিরের আস্তানা খ্যাত কলেজের ছাত্রাবাসে নিয়ে মারধর করে কলেজ ক্যাম্পাসের বাইরে ফেলে দেয় শিবির ক্যাডাররা।

তিনি বলেন, কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের জিম্মি করে জামায়াত শিবিরের এমন দৌরাত্ম্য মেনে নেওয়া যায় না। তাই অনতিবিলম্বে জামায়াত শিবিরের মিনি ক্যান্টনমেন্ট খ্যাত কলেজের ছাত্রাবাসগুলো বন্ধ করতে হবে।

মাহমুদুল করিম বলেন, সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা আর সহ্য করা হবে না। রিয়াজ ও রাজুর ওপর হামলাকারী শিবির ক্যাডারদের এই হামলার চরম মূল্য দিতে হবে।

মেধার ভিত্তিতে ছাত্রাবাসের আসন বণ্টনের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে নির্যাতন ও বঞ্ছনার শিকার হয়েছি। আর নয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম, ওয়াহিদ, মোবাশ্বেরুল ইসলাম, সালমা, রিয়াদ হোসেন, কামাল, মুজিবুল হক, ওয়াসিম, বিশ্বজিত, আবু তাহের, রফিক হোসেন, জামাল, আসাদুজ্জামান, সাকিব, আজাদ, জুবায়েদুল ইসলাম আশিক, আবদুল হালিম, আসিফ, রাব্বি, জাহিদ হাসান সাইমন, রাসেল, আবু সাঈদ মুন্না, তুষার, ইমাম উদ্দিন, দেলোয়ার, ইকবাল হোসেন, আরমান, রকিব উদ্দিন, মঞ্জু, আবু সালেহ নূর, আরাফাত রুবেল, আবদুল মান্নান, রোকন উদ্দিন, আল নাহিদ, মুজিবুর রহমান, কামাল উদ্দিন, শাহ জাহান চৌধুরী, মিজবাহ উদ্দিন, কায়সার মাহমুদ রাজু, সুলতান ফয়সাল, মোশাররফ হোসেন, মহিবুল হাসান, মো: রাব্বি, এমদাদ হোসেন, আশিকুল্লাহ, আবু বকর, মনোয়ার রায়হান, আবু সিয়াম, রমযান, রুবেল, সাজ্জাদ, বিশ্বজিত দাশ, মহিউদ্দিন সুমন, ফরহাদ, আকতার, রাশেদ, আলমগীর, আবু মুছা প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image