নগরীতে এক গৃহবধূর আত্মহত্যা

শুক্রবার,০৪ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

chittagong-mapডেস্ক সংবাদ :নগরীর বায়েজিদ থানার মুরাদনগর এলাকার মিদ্দাপাড়ায় মিষ্টি আকতার (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় আব্দুল মালেক সওদাগরের ভাড়াঘরে এ ঘটনা ঘটে।

বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব উদ্দিন জানান, মিষ্টি আকতারের স্বামী মো. রানা কখনো কবিরাজি চিকিৎসা করে আবার কখনো রিকশা চালায়। সম্প্রতি মিষ্টি আকতার জানতে পারে রানা আরেকটি বিয়ে করেছে। এরপর থেকে পারিবারিক কলহ লেগেই ছিল। একপর্যায়ে শুক্রবার সকালে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছে ময়নাতদন্তের জন্য।

এক প্রশ্নের জবাবে এসআই আই্য়ুব জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি আকতারের বাবার কাছে খবর পাঠানো হয়েছে। তিনি আসলে যদি হত্যা মামলা দায়ের করেন তবে তা আমরা গ্রহণ করবো। নয়তো অপমৃত্যু মামলা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image