চন্দ্রঘোনা হতে উদ্ধার হল অপহৃত সেই নারী কর্মচারী

শুক্রবার,০৪ ডিসেম্বর২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

ctg_map__SM_1_631368415ডেস্ক সংবাদ :খাদ্য বিভাগের পটিয়া সার্কেলের অফিস সহকারী মুনমুন আক্তারকে (৩০) অবশেষে পাওয়া গেল চন্দ্রঘোনায়। শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সুফিগোট্টা এলাকায় রাস্তার পাশে তাকে খুঁজে পায় রাঙ্গুনিয়া থানার টহল পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, রাস্তার পাশে একটি নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে টহল পুলিশ। জিজ্ঞাসাবাদে নিজেকে মুনমুন আক্তার পরিচয় দেন তিনি। তখনি পটিয়া থানায় খবর দেওয়া হয় তাকে নিয়ে যাওয়ার জন্য।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, মেয়েটি অসংলগ্ন কথাবার্তা বলছে। তিনি কীভাবে চন্দ্রঘোনায় এসেছে তা সঠিকভাবে বলতে পারছেন না।

বুধবার অফিস শেষে বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকার বাসায় ফেরার পথে নিখোঁজ হন ১ সন্তানের মা মুনমুন আক্তার। এরপর খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে মুনমুনকে অপহরণ করা হয়েছে দাবি করা হয়। মুনমুনের বড় ভাই জানিয়েছিলেন, বোনের মোবাইল থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল মুনমুনের পরিবার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image