অপশক্তি নির্মূলে বিভাজন ভুলে ঐক্যের আহবান খালেদার

ctgbarta24.com

রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬

অপশক্তি নির্মূলে বিভাজন ভুলে ঐক্যের আহবান খালেদার

ঢাকা : কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার নিন্দা জানিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ঝর্ণা রানী ভৌমিকের মতো নিরীহ, নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, তারা ভীরু ও কাপুরুষ। এই অপশক্তি নির্মূলে বিভাজন ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। মত-পথের ভিন্নতা থাকলেও জাতির এই সংকটকালে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। শোলাকিয়ায় নিহত দুই পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

খালেদা জিয়া বলেন, শুরু থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে এই কুপথগামী অন্ধশক্তির তৎপরতা রুখে দিতে পারলে এখন এত ভয়াবহ রূপ ধারণ করতে পারত না। সবাই মিলে শুভবুদ্ধির পরিচয় দিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের পথে এগিয়ে গেলে দেশ থেকে সন্ত্রাসী উগ্রবাদীদের সব অপতৎপরতা নির্মূল করা সম্ভব। ঐক্যবদ্ধ শক্তির অদম্য সাহসের কাছে কখনোই কোনো অশুভ শক্তির উত্থান সম্ভব নয়।

বিএনপি চচেয়ারপার্সন বলেন, সরকারের পক্ষ থেকে বারবার কঠোর নিরাপত্তার কথা বলা হলেও বিদ্যমান সব নিরাপত্তাকে ভেদ করে উগ্রপন্থীরা একের পর এক সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে, এই উগ্রপন্থী অশুভ শক্তি সারা দেশকেই তাদের অভয়ারণ্য মনে করছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার প্রত্যাহার... 'যাত্রী হয়রানির অভিযোগে' নিজস্ব ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের হয়রানীর অভিযোগে প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্য...
নতুন জেএমবি, জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা ‘বড় হুজুর’... সিটিজি বার্তা২৪ ডেস্ক।  ৩ আগস্ট ২০১৬ নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা নতুন ধারার এই...
বাবুল আক্তারের যোগদানে কোনও সমস্যা দেখছি না: স্বরাস্ট্রমন্ত্রী... সিটিজি বার্তা২৪ ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ পুলিশ সুপার বাবুল আক্তার ও স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কর্মস্থ...
বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে বিএনপি... "যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদের" নোয়াখালী প্রতিনিধি | ৩ আগস্ট ২০১৬ মো: সেলিম (কবিরহাট): নোয়াখালী জেলার কবির হাটে সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদে...
চট্টগ্রামে নর্থ-সাউথের ছাত্র জুনায়েদ নিখোঁজ... আরাফাত রহমান ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে বিতর্কিত দেশের প্রথম সনামধন্য বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার...



Translate »