রামুতে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মিছিল ও পথসভা

ctgbarta24.com

সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ রামু কমিটি অনুমোদিত

রামু প্রতিনিধি । ২ আগস্ট ২০১৬

Ramu-Shoinik-league-ctgbarta24+2-1024x745

খালেদ হোসেন টাপু: কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ আগষ্ট) সন্ধ্যায় চৌমুহনীর হাজী কমপ্লেক্স চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রামুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় অংশ নেয়।

রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মিজানুল হক রাজার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাশেদুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক সাবেদ সুলতান, ফরিদুল আলম, মোস্তাক আহমদ, আলমগীর, মোহাম্মদ ইউনুছ, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা সিরাজ, শাহীন, রুহুল আমিন, মোঃ জসিম, মোহাম্মদ ফরিদ, রফিক, মোহাম্মদ লোকমান হাকিম, মোহাম্মদ নয়ন ও মনির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসকে প্রতিহত বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মী রাজপথের অতন্দ্র প্রহরী হিসেবে থাকার আহবান জানান।

‘সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ রামু কমিটি অনুমোদিত’

খালেদ হোসেন টাপু: সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি রামু উপজেলা শাখা গঠিত হয়েছে। কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এ কমিটি অনুমোদন দেন।

এতে জেলা আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী সভাপতি ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

এছাড়া কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, জেলা আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন কোম্পানি, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শামশুল আলম, এডভোকেট সিরাজ উদ্দিন, খুনিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি সওদাগর, মাওলানা হাফেজ আব্দুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, মুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়া, মাস্টার ফরিদ আহমদ, আওয়ামী লীগ নেতা আবছার কামাল সিকদারকে সহ নির্বাচিত করে ১০৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রামুতে বাল্য বিয়ে বন্ধ নিয়ে, পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ২ পুলিশ... রামু প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট, ২০১৬ রামু জোয়ারিয়ানালা ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে পুলিশ-জনতা সংঘর্ষ খালেদ হোসেন টাপু:  ক...
কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা... নোয়াখালী প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে দূর্বিত্তদেও গুলিতে নিহত যুবলীগ নেতা আ...
জামায়াত-শিবিরের আস্তানা আগুনে পুড়িয়ে দিয়েছে জনতা... জেলা প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬ দিনাজপুরে জামায়াত-শিবিরের আস্তানায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা দিনাজপুর: জেলার কা...
পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে স্বাধীনতা বিরোধী, অছাত্র, খুনি, মাদকাসক্ত ও দোকানদার... নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৫ আগস্ট ২০১৬   পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি। ঢাকা: পিরোজপুর জেলা ছ...
রামুতে কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা মৌলভীপাড়ার কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার ...



Translate »