মসজিদ আল্লাহর ঘর, এ ঘর নির্মাণে সহযোগীরা বেহেস্তে যাবেন

ctgbarta24.com

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৬ আগস্ট ২০১৬

CCC-Meyor-Inoguration-Agrabad-t&t-colony-mosjid-op-800x644

আগ্রাবাদ টি এন্ড টি কলোনী জামে মসজিদ সম্প্রসারন কাজের উদ্বোধন করছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘মসজিদ আল্লাহর জন্য ইবাদতের ঘর। এ ঘর নির্মাণে যারা সহযোগি হবেন তাদের জন্য আল্লাহ তা’য়ালা বেহেস্তে জায়গা করে দেবেন।’

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে আগ্রাবাদ টি এন্ড টি কলোনী জামে মসজিদ সম্প্রসারন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।

নগরীর আগ্রাবাদ টি এন্ড টি কলোনী জামে মসজিদ সম্প্রসারন নির্মাণ কাজের ফলক উম্মোচন ও মোনাজাতের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

অত্র জামে মসজিদ পরিচালনা কমিটি মসজিদের নিজস্ব তহবিল থেকে পুরাতন মসজিদটি সম্প্রসারন করে নতুন একটি তিন তলা ভবন নির্মাণ করছে। এ নির্মাণ কাজে প্রায় ১ কোটি টাকা খরচ ধরা হয়েছে।

এসময় মেয়র নাছির বলেন, ‘মসজিদকে আল্লাহর এবাদতে ব্যবহারের পরিবর্তে কেউ যেন জঙ্গী ও সন্ত্রাসী সৃষ্টি বা তালিম দেয়ার অপকর্ম করতে না পারে সে দিকে পরিচালনা কমিটিকে নজরদারী রাখতে হবে।’

মেয়র নাছির উপস্থিত মুসল্লীদের সন্তানদের প্রতি নেক নজর রাখার পরামর্শ দিয়ে বলেন, কারো সন্তান যেন বিপদে পা রাখতে না পারে সেদিকে সার্বক্ষণিক নজরদারী করতে হবে।

মসজিদটি সম্প্রসারন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির শাহজাহান ভুঁইয়া, কামাল উদ্দিন, বিটিসিএল’র পরিচালক, উৎপল দেওয়ান, জি এম তমাল নন্দী, স্থানীয় কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর এইচ এম সোহেল, সহ সভাপতি মো. গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা বখতিয়ার উদ্দিন খান, টি এন্ড টি শ্রমিক নেতা আবদুল মজিদ চান্দু, এহসান কিবরিয়া, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মোহাম্মদ জাকারিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন, আগ্রাবাদ টি এন্ড টি কলোনী জামে মসজিদ এর খতিব মাওলানা মোহাম্মদ আবদুল হাই কতুবী।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আনোয়ারা অনলাইন নিউজ ফোরামের কমিটি গঠন... সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম ২০১৬-০৮-১০         বুধবার  ১২:০২ ঘন্টা রেজাউল করিম সাজ্জাদ, আনোয়ারা চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় তরুণদের নিয়ে আ...
বিলুপ্ত প্রকৃ‌তির শোকগাথা টাইগার পাস 'চট্টগ্রামের কিংবদন্তি' মঙ্গলবার-২০১৬-০৮-০৯    ০৯:৪৬ পাহা‌ড়ি শহর চট্টগ্রামের ক‌য়েক‌টি রাস্তার সং‌যোগ স্থ‌ল টাইগার পাস না‌মে সুপ‌রি‌চিত। এখানকার র...
বক্সীরহাটে আধুনিক প্রযুক্তি নির্ভর বহুতল ভবন নির্মাণ হবে: মেয়র আ.জ.ম নাছির... সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বক্সীরহাট ব্যবসা বাণিজ্যের জন্য ...
দুর্নীতি ও দলীয়করণ এখনো আমাকে ষ্পর্শ করতে পরেনি: আ.জ.ম নাছির উদ্দীন... নিজস্ব প্রতিবেদক,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মেয়রের চেয়ারে বসে কোন ধরন...
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরন কর্মসূচি অব্যাহত... 'জাতীয় শোক দিবস উপলক্ষে' নিজস্ব প্রতিবেদক, সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...