রামুতে কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ctgbarta24.com

শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

DSC_0095প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা মৌলভীপাড়ার কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ৪ আগষ্ট জোয়ারিয়ানালা ষ্টেশনে বিশাল মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রামু জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী। তিনি বলেন কৃষক নুরুল কবিরের উপর হামলাকারী সন্ত্রাসীর গড়ফাদার এরশাদুল্লাহ ও তার সহযোগী কক্সবাজার মহাজন পাড়ার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল হাকিম ওরফে নিকেল ও তার বাহিনীদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তিনি আরও বলেন কোন ঘটনার সুষ্ঠু বিচার না হলে এলাকায় দিন দিন অপরাধ কর্মকান্ড বেড়ে যাবে। এখনও হামলায় জড়িত এরশাদুল্লাহ ও নিকেলকে গ্রেফতার করেনি পুলিশ। তিনি রামু থানার পুলিশের রহস্যজনক ভূমিকার বিষয় তুলে ধরে বলেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদেরকে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুশিয়ার দেন।

উপস্থিত সকলের উদ্দেশ্যে নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী আরও বলেন জোয়ারিয়ানালা ইউনিয়নের মানুষ হত্যা, গুম, দখলবাজী, অপরাধ কর্মকান্ড কোন দিনও মেনে নিবে না। সুবিধাবাদীদেরকে জনগন প্রত্যাখ্যান ও তাদের মুখোশ উম্মোচিত করবে। যারা আড়াল থেকে অপরাধীদেরকে আশ্রয় পশ্রয় দেয় তাদেরকে জনগন কোন দিন ক্ষমা করবে না। কোন হামলাকারী বা অপরাধী জোয়ারিয়ানালা ইউনিয়নে স্থান হবে না। আপনারা সবাই কৃষক নুরুল কবিরকে বাঁচান। তাকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে বাঁচানো এখন জরুরী হয়ে পড়েছে। তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি নুরুল কবিরের উপর হামলার সুষ্ঠু বিচার দাবী করেন।

রামু জোয়ারিয়ানালা যুবলীগ নেতা জহির আহমদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা উত্তম মহাজন, মখলজ্জামান মেম্বার, দীলিপ মহাজন, শাহারিয়া সোহেল, হামলার শিকার কৃষক নুরুল কবিরের ভাই গোলাম কবীর ও সাইফুল প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জোয়ারিয়ানালার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য যে, সোমবার (২ জুলাই) দিনদুপুরে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত হাজী মুছা আলীর ছেলে এরশাদুল হকের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী মো. হাকিম ওরফে লিংকন এবং এরশাদুল হকের ছেলে আশিক কাউছার, স্ত্রী রেনুয়ারা বেগম, মেয়ে ইসু বেগমসহ একদল সন্ত্রাসী নুরুল কবির (৩০) কে কুপিয়ে মারাত্মক জখম করেন। বর্তমানে আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কক্সবাজার লালদিঘী ভরাট করে নির্মিত হচ্ছে বহুতল ভবন... রিয়াজুল হাফিজ ।  ৬ আগস্ট ২০১৬ লালদীঘি ভরাট করে চলছে বহুতল ভবন নির্মাণ কাজ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা পরিবেশ অধিদপ্তরের অনুমতি বিহীন গড়ে  তোল...
গাজীপুরে একাধিক মামলার আসামি সম্রাটকে কুপিয়ে হত্যা... গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: গাজীপুরের টঙ্গীতে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি সাইফুল ইসলাম...
গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু... গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: গাজীপুর জেলার কালীগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ...
এ দেশে জঙ্গিবাদের কোন ঠাই নেই ! ঝিনাইদহের কালীগঞ্জে ২৫ কিলোমিটার জুড়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গীবিরোধী মানববন্ধন! জেলা প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ ঝ...
ভোলায় বন্যাপ্লাবিত হয়ে ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্ধি... 'শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বন্যাদুর্গতরা' সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ সাইফুদ্দিন ছোটন: উজান থেকে নেমে আসা মেঘনার জোয়ারের অতি ...



Translate »