সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ৬ আগস্ট ২০১৬
চট্টগ্রাম: সরকার বিরোধী আন্দোলনে দু:সময়ে বন্দর নগরীর ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে যার অগ্রণী ভূমিকা, সেই কর্মী বান্ধব নেতাকে মহানগর বিএনপি’র সভাপতি নির্বাচিত করায় চট্টগ্রামে তার অনুসারী নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। নেতা সভাপতি হওয়ায় উৎসবমুখরে একে অপরকে মিস্টিমুখ করাচ্ছেন।
ডা: শাহাদাত হোসেনকে নগর বিএনপি’র সভাপতি নির্বাচিত করার সংবাদ চট্টগ্রামে পৌঁছা মাত্র পুরাতন বিমান অফিসস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বিকালে জড়ো হয়ে উল্লাস প্রকাশ করেন।
দু:সময়ের সাহসী নেতা ডা: শাহাদাত হোসেনকে সভাপতি নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সংশ্লিষ্ট সকলকে চট্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মীরা সময়ের সঠিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। মুহুমুহু সেøাগানে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনেকদিন পর নেতাকর্মীদের উচ্ছ্বাসে এক আনন্দঘন-অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, সাবেক ছাত্রদল নেতা টিংকু দাশ, নগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সোহেল, বিএনপি নেতা মোহাম্মদ আলী মিঠু, হাফিজুল ইসলাম মিলন, জাকির হোসেন, যুবদল নেতা, নুর হোসেন নুরু, কোতোয়ালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, ছাত্রদল নেতা শেখ ইয়াছিন নওশাদ, সাখাওয়াত হোসেন শাহিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হাসান লিটু, জিয়াউর রহমান জিয়া, এফ.এম. রুমি, আলিফ উদ্দিন রুবেল, রাসুদুল ইসলাম রাসুদ, আনিসুজ্জামান টুটুল, নিজাম উদ্দিন, মো: টিটু, মো: সম্রাট, মো: রনি, মো: ওয়াসিম, আবদুল কাদের, মো: মাহির, মো: সাব্বির, তৌফিক আহমদ, আকিব জাবেদ, মো: আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



You must log in to post a comment.