নোয়াখালী প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ৬ আগস্ট ২০১৬

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে দূর্বিত্তদেও গুলিতে নিহত যুবলীগ নেতা আবু সুফিয়ান (৩৬)।
মোঃ সেলিম: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে দূর্বিত্তদেও গুলিতে আবু সুফিয়ান (৩৬) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চৌধুরীর হাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত আবু সুফিয়ান ওই ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। তিনি চর পার্বতি ইউনিয়ন যুবলীগে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌধুরীর হাট বাজারের আল-সালাম হোটেলের সামনে দাড়িয়ে ছিলেন যুবলীগ নেতা আবু সুফিয়ান। এ সময় হোটেলের পাশে আগে থেকে উৎপেথে থাকা সন্ত্রাসী আজাদ ও তার লোকজন সুফিয়ানের মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আবু সুফিয়ানকে উদ্ধার করে মোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত বলে ঘোষনা করেন।
চর পার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল জানান, ‘নিহত সুফিয়ান ইউনিয়ন যুবলীগের নেতা। আজাদ এর আগেও চীন শাখা আওয়ামী লীগের নেতা জাহিদুল আলম মারুফ হত্যার সাথে জড়িত ছিলো, বর্তমানে সে জামিনে রয়েছে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বি জানান, ‘ মারুফ হত্যা মামলার আসামী আজাদ মাত্র কয়েকদিন আগে জামিনে বের হয়ে এসে ছিল। যুবলীগ নেতা আবু সুফিয়ানকে মাথায় গুলি করে হত্যা করেছে আজাদ।’
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ মার্চ রাতে আজাদ, ইলিয়াছ ও বেলাল সহ কয়েকজন চৌধুরীর হাট বাজারে চীন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম মারুফকে গুলি করে হত্যা করে। পওে ওই ঘটনায় পুলিশ আজাদ সহ কয়েক জনকে গ্রেফতার করে।


You must log in to post a comment.