
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ ভোলার ভেদুরিয়া এলাকায় স্পেশাল ইকোনিমিক জোনের জন্য নেয়া জমি পরির্দশন করছেন। ছবি- সাইফুদ্দিন ছোটন ভোলা প্রতিনিধি
সাইফুদ্দিন ছোটন, ভোলা প্রতিনিধি ( সিটিজি বার্তা২৪ ডটকম): বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় হচ্ছে স্পেশাল ইকোনোমিক জোন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ ইকোনমিক জোনের জন্য ইতিমধ্যে জমি নেয়া হয়েছে।
একই সঙ্গে ভোলা-বরিশালের মধ্যে সেতু নির্মানের পরিকল্পনা নেয়া হয়। নৌ ও সড়কে পথে যোগাযোগ স্থাপিত হলে, এখানে শিল্পয়ানে আর কোন বাধা থাকবে না।
মন্ত্রী বলেন, বিদেশী বিনিয়োগকারীরা ভোলায় শিল্পায়নেও আগ্রহ প্রকাশ করেছেন।
শুক্রবার (০৫ আগস্ট) সকালে বাংলাদেশ ইকোনমিক জোনস অথোরিটি (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ বাণিজ্যমন্ত্রী ভোলার ভেদুরিয়া এলাকায় স্পেশাল ইকোনিমিক জোনের জন্য নেয়া জমি পরির্দশন ও সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক কালে সাংবাদিকদের এ কথা বলেন।
এ ছাড়া মন্ত্রী ভেদুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশেও বক্তব্য রাখেন।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
পরে মন্ত্রী ভোলায় গ্যাস ভিক্তিক ২৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শাহাবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শণ করেন।


You must log in to post a comment.