ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ctgbarta24.com

চট্টগ্রাম সংবাদ ।  ৩ আগস্ট ২০১৬

Bangladesh_Student_League(BSL)-1024x577

মাহমুদুল হাসান রাকিব: মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গত ২২ জুলাই গভীর রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলামকে অতর্কিতভাবে নগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত বহিষ্কারাদেশ দেওয়া হয়। এ আদেশকে অযৌক্তিক ও নিয়ম বহির্ভূত দাবি করে প্রত্যাখ্যান করা হয়।

প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রামে।

সংগঠনটির এ সির্ধান্তে নগর থেকে কেন্দ্র পর্যন্ত ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে। টানা তিনদিন বিক্ষোভ অব্যাহত ছিল। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে লাগাতার ছাত্রধর্মঘট সহ কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারি দেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

এ প্রসঙ্গে আজ বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ জানান, চট্টগ্রাম নগর ছাত্রলীগের এ আদেশ অযৌক্তিক, নিয়ম বহির্ভূত ও অবৈধ। নগর সহ-সভাপতি ফারুক ইসলাম স্ব-পদে বহাল আছেন।

এ বিষয়ে লিখিত ভাবে আজকালের মধ্যেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই বলে জানান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সাংবাদিক মারধর: তিন ছাত্রলীগ নেতা বহিষ্কার... চবি প্রতিবেদক, সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম সোমবার, ৮ আগস্ট, ২০১৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে মারধর করার অভিযোগে ছাত্রলীগের তিনজন কর...
মেয়রের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ... সোমবার, ০৮ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর ভবনে মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে...
২ দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে চসিক... সোমবার, ০৮ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  প্রেস রিলিজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্ট...
চট্টগ্রাম কর আইনজীবী সমন্বয় পরিষদ এর ২৬টি পদে বিজয় লাভ... সোমবার, ০৮ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম    প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ ট্যাক্স লয়ার্স এসোসিয়েশনের নির্বাচনে চট্টগ্রাম কর আইনজীবী সমন্বয় পরিষদ ক...
নগরীর কর্নেলহাটে শ্যামলী পরিবহণ(এন-আর ট্রাভেল’স)শাখা উদ্ভোধন... সোমবার,০৮ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মাহমুদুল হাসান রাকিব,চট্টগ্রাম :চট্টগ্রাম নগরীর ১০ নং ওয়ার্ড আকবরশাহ থানাস্থ কর্নেলহাট মনছুরাবাদ এলাকায় শ্...