মাহাবুবুল করিম । ২ আগস্ট ২০১৬
চট্টগ্রাম: বন্দর নগরীর পতেঙ্গার কাটগড় মুসলিবাবাদ এলাকা থেকে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য যুবককে তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বলেন, ‘১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তিন দিন মঞ্জুর করেছে।’
গ্রেপ্তারকৃতরা হলো- আক্কাস আলী ওরফে জাহিদুল ইসলাম ওরফে নয়ন (২৩), আতিকুল হাসান ওরফে ইমন (২৬), জামশেদুল আলম ওরফে হৃদয় (২১), মো. রুবেল (২৬) ও মো. মহিউদ্দিন (১৮)।
এর আগে, রবিবার (৩১ জুলাই) রাত পৌনে ১টায় বন্দর নগরীর পতেঙ্গা থানার কাটগড় মুসলিমাবাদ এলাকায় শেরে পতেঙ্গা নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, সাতটি মোবাইল সেট ও ১১টি জিহাদি বই উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পতেঙ্গা থানায় গতকাল সোমবার (১ আগস্ট) মামলা করে সেইদিনেই আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফতাব আহমেদ সিটিজিবার্তা কে জানান, সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে। তাদেরকে আগামীকাল “বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা হতে পারে”।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আক্কাস চট্টগ্রাম কলেজের পলেটিকেল সাইন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র, আতিকুল সরকারি কমার্স কলেজে এমবিএস, জামশেদুল আলম ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা প্রথম বর্ষের, রুবেল বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির বিবিএ সেকেন্ড সেমিস্টার এবং মহিউদ্দিন একটি মাদ্রাসার ছাত্র।



You must log in to post a comment.