নিজস্ব প্রতিবেদক । ৩ আগস্ট ২০১৬
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বর্তমান প্রজন্মের হাতে জাতির পিতার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দিয়ে তাদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হবে। তাহলে তারা একদিন বঙ্গবন্ধুর জীবন তাদের জীবনে প্রতিফলনের দীক্ষা পাবে।
বুধবার (৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক এর কার্যালয়ে সরকারী কর্মকর্তাদের নিকট বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণের সময় তিনি এ কথা বলেন।
সংগঠনের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম বাংলাদেশের সেরা জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন এর হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান করে সরকারী কর্মকর্তাদের নিকট এ বই বিতরন কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় আইনজীবি এড. কামরুন নাহার, এড. সুমন সরকার, আবু আহমেদ জুনু, এড. এ এফ এম সিরাজুদ্দৌলা, কবি আসিফ ইকবাল, ছাত্র নে নেতা বোরহান উদ্দিন গিফারী, রাশেদ মাহমুদ পিয়াস সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতির পিতার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রহণ করে দেশের সেরা জেলা প্রশাসক মেজাবাহ উদ্দিন বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে সংগঠনের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম জাতির পিতার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই শিক্ষার্থী, ছাত্র সংগঠক, সাংবাদিক, রাজনীতিবিদ, যুব সংগঠক সহ বিভিন্ন শ্রেনী ও পেশার নিকট বিতরণ করে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। যা অনুকরনীয় ও অনুসরনীয় দৃষ্টান্ত।
তিনি শোক’কে শক্তিতে পরিণত করে দেশ থেকে জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম চিরতরে বন্ধ করতে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই মাসব্যাপি বিতরন উপলক্ষে সরকারী কর্মকর্তাদের নিকট বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান কর্মসূচি পালিত।
শোকাবহ আগষ্ট মাসের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ঘাতকচক্র। এই দিনটি স্মরনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরন করে যাচ্ছে।



You must log in to post a comment.