রামু প্রতিনিধি । ৩ আগস্ট ২০১৬
খালেদ হোসেন টাপু: কক্সবাজারের রামু উপজেলায় নিখোঁজ ৫ম শ্রেনীর ছাত্র রিয়াজ উদ্দিন (১১) এর লাশ বুধবার (৩ আগষ্ট) সকালে ছরা খাল থেকে উদ্ধার করা হয়েছে।
গত সোমবার রামু উপজেলাধীন রাজারকুলের দক্ষিনের খাল নামে পরিচিত ছরা খালে মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল।
সে রাজারকুল ইউনিয়নের পশ্চিম নয়া পাড়ার মোঃ হোসেনের ছেলে এবং হালদারকুল সরকারি প্রাথমিক বিদ্যালের ৫ম শ্রেনীর ছাত্র।
নিহত স্কুল ছাত্র রিয়াজের পিতা মোঃ হোসেন জানান, গত সোমবার খেলারছলে মাছ ধরতে গিয়ে তার ছেলে রিয়াজ নিখোঁজ হয়। দুইদিন পর খালে তার ছেলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়।
পরে রিয়াজের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।



You must log in to post a comment.