কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কাটার ঘটনায় আটক ২

শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ডটকম

atচট্টগ্রাম সংবাদ :কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলামের পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে ২ জামায়াত কর্মীকে জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শহরের হাসপাতাল সড়ক ও সদরের চান্দের পাড়ায় অভিযান চালিয়ে কামাল হোসেন ও মোহাম্মদ নজরুল নামে দুই জামায়াত কর্মীকে আটক করা হয়। আটক দুই জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এ ঘটনায় জড়িত বাকিদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় হাসপাতাল সড়ক এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলামকে জেলা জামায়াতের কার্যালয়ে তুলে নিয়ে যায় শিবির কর্মীরা। পরে তাকে মারধরের পর ডান পায়ের রগ কেটে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image