বিপিএলের সেমিতে রংপুর রাইডার্স

সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

rangpurস্পোর্টস ডেস্ক : ৬০ রানের লক্ষ্য টপকে যেতে খুব একটা কাঠখড় পোড়াতে হয়না। আর সিলেট সুপার স্টার্সের বিপক্ষে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স সেটা টপকে গেল ৯ ওভার পাঁচ বলেই; মাত্র দুই উইকেট হারিয়ে। আর আট  উইকেটের বড় জয় নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে তারা পেয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের সেমিফাইনালের টিকেট।

বরিশাল বুলসের হয়ে দুটি উইকেটই নেন পেসার মোহাম্মদ শহীদ। ২৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। নবম ম্যাচে রংপুর রাইডার্সের এটা ষষ্ঠ জয়। আর ষষ্ঠ পরাজয় দিয়ে সিলেট সুপার স্টার্সের বাদ পড়ে যাওয়া আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হল। একদিন আগেই, রোববার বরিশাল বুলসকে মাত্র ৫৮ রানে অলআউট করে চরম ব্যাটিং লজ্জায় ফেলেছিল সিলেট সুপার স্টার্স।

একদিন পর, মানে সোমবার ম্যাচে একই রকম লজ্জা সিলেটকে ফেরত দিল রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ৫৯ রানে অলআউট হয় সিলেট সুপার স্টার্স। সিলেট সুপার স্টার্সের রান যে ৫৯ পর্যন্ত গেল, এর কৃতিত্ব প্রায় পুরোটাই সোহেল তানভীরের। মোহাম্মদ নবীর বলে আউট হবার আগে তিনি করেন ১৭ বলে ২০ রান।

এর বাইরে আর কোন ব্যাটসম্যানের রানই দুই অংকের ঘরে পৌঁছায়নি। সিলেটের ইনিংসের দশটির মধ্যে নয়টিই নেন স্পিনাররা। সানি চারটি, নবী তিনটি ও সাকিব দু’টি উইকেট নেন। আর বাকি একটা উইকেট নিয়েছেন লঙ্কান পেসার থিসারা পেরেরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image