‘রাজনৈতিক ব্যানার’ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬

electricshocked

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারে ‘রাজনৈতিক ব্যানার’ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন আরাফাত জয় (১৯) নামের এক ছাত্রলীগ কর্মী মারা গেছেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সাহাবুদ্দিনের ছেলে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়াসিন আরাফাত জয় যুবলীগ নেতা অমিত মুহুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিল। একটি রাজনৈতিক দলের ব্যানার খুলতেই তিনি আলী মার্কেটের তিনতলায় উঠেছিলেন।

স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ জানান, ইয়াসিন আরাফাত জয় তাদের বাড়ির পাশের আলী মার্কেটের তৃতীয় তলায় উঠেছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে। এরপর মরদেহটি মর্গে নেওয়া হয় ময়নাতদন্তের জন্যে।

মোহাম্মদ সলিম উল্লাহ জানান, আলী মার্কেটের পাশ ঘেঁষে বিদ্যুতের যে লাইন গেছে তাতে আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, এনায়েতবাজার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক তরুণকে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.