মাইগ্রেন থেকে মুক্তি দিবে ছোট্ট কানের দুল

শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

unique-ear-piercingsলাইফ স্টাইল ডেস্ক : মাইগ্রেনের সমস্যায় নাজেহাল? চিকিৎসা করেও কি এই ঝামেলা কাঁধ থেকে নামছে না? তাহলে সাত পাঁচ না ভেবে কানটা এ বার আপনি বিঁধিয়েই নিন। স্টাইলও হবে আর মাইগ্রেন থেকেও মুক্তি মিলবে। এমন ঘটনাই ঘটেছে।

মিরাকলই বটে! কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে যা সারিয়ে তোলা যায়নি, সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে ছোট্ট কানের দুল। তাও মাত্র কিছু টাকার বিনিময়ে। হয়েছেও তাই।

প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে মাইগ্রেনের সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন নাটালি থম্পসন। চিকিৎসা করেও কোনও লাভ হয়নি। একটি মেডিক্যাল ম্যাগাজিনে কান বিঁধিয়ে মাইগ্রেনের চিকিৎসার কথা পড়েন। পড়া মাত্রই লোকাল একটি পার্লারে চলে যান। দু’কানের একটি নির্দিষ্ট অংশ বিঁধিয়ে দুল পরে নেন। ব্যস, মাত্র দশ দিনের মধ্যে মাইগ্রনও গায়েব।

কী ভাবে?

নেপথ্যে রয়েছে আকুপাংচারের থিয়োরি। ঠিক যে ভাবে আকুপাংচার চিকিৎসায় বিভিন্ন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। এ ক্ষেত্রেও তাই হয়েছে বলে জানান আমেরিকার এক পেইন রিলিফ বিশেষজ্ঞ থমাস কন। বহিকর্ণের তরণাস্থির ওই বিশেষ অংশে কান বিঁধানোয় কিছু নার্ভ সক্রিয় হয়েছে। যে কাজটা অনেক সময়ই ওষুধে হয়না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image