সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
সাহিত্য ডেস্ক : ০৭ ডিসেম্বর বাংলার বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম। তিনি ‘বাঘা যতীন’ নামে পরিচিত। বাংলার বিপ্লবী আন্দোলনে তাঁর অবদান অনস্বীকার্য। বাংলায় বিপ্লবী দল ‘যুগান্তর’-এর প্রধান নেতা ছিলেন তিনি।
১৯০০ সালে ‘অনুশীলন সমিতি’র গঠনে ও বিভিন্ন জেলায় এর শাখা বিস্তারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। অতুল কৃষ্ণ ঘোষ সহযোগে তিনি পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি গড়ে তোলেন। এটি বিপ্লবীদের আখড়া হিসাবে পরিচিত ছিল।



