BREAKING NEWS
Search

জোরারগঞ্জ-খাগড়াছড়ি রোডে নয়া টিলা মাজার এলাকায় গাড়ী খাদে পড়ে নিহত ৫

সোমবার,২৯ মে ২০১৭

Ctgbarta24.com

চট্টগ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে ৫ জন নিহত ও এসময় আরো ২০ যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার নয়াটিলা মাঝার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ঢাকা থেকে আসা খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাসটি জোরারগঞ্জ-খাগড়াছড়ি রোডে নয়া টিলা মাজার এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়।
এ সময় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরো ২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধারে পুলিশ সদস্য ও স্থানীয়রা কাজ করছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image