BREAKING NEWS
Search

টেকনাফে ঘুষ ছাড়া মিলছে না পল্লী বিদ্যুতের সংযোগ মেরামত

সোমবার,০৫ জুন ২০১৭

জেড করিম জিয়া, টেকনাফ : টেকনাফে ঘুর্ণিঝড় ‘মোরা’র তান্ডবে বিদ্যুৎ সংযোগ ৮দিন পরও বিচ্ছিন্ন রয়েছে উপজেলার অনেক স্হানে ।
পল্লী বিদ্যুৎ সমিতির জরুরী তত্ত্বাবধানে এ জনদুর্ভোগ নিরসনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসলেও মাঠ পর্যায়ের ঘুষ বানিজ্যে অতিষ্ঠ সাধারণ গ্রাহক। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর ঘুষ বানিজ্যে পল্লী বিদ্যুৎ নামটি এখন সাধারণ মানুষের কাছে বিষ ফোঁড়া। ঘূর্ণিঝড় দুর্যোগের ৮দিন পারেও বিদ্যুতের আলো দেখেনি অর্নেক গ্রাহক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ”আমার বাড়ীর মিটারের তার খানিকটা ছুটে গিয়েছিল। পরে পল্লী বিদু্যতের কর্মচারী এসে বলেন, মিটার পরিবর্তন করতে হবে বলে বিভিন্ন অজুহাত দেখাতে লাগলেন। পরে তাকে কিছু টাকা দেওয়ার পরে সংযোগ ঠিক করে দেন।

টেকনাফ উপজেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী এখন ভোগানতিতে পড়েছেন বিদু্যত পুন সংযোগের কবে পাবেন তার আশায়।

টাকা দিলে সংযোগ সংস্কার মিলে অন্যতায় আশ্বাসের বুলি দিয়ে পার করে দিচ্ছে দিনের পর দিন এমনই অভিযোগ বেশ কিছু বিদ্যুৎ গ্রাহকের। কিন্তু টাকা দেওয়া হবে জানালে রাত-দিনে খেটে অনায়াসে সমস্যা সমাধান করে দিচ্ছে পল্লী বিদ্যুতের দায়িত্বরতরা।

স্থানীয় জনসাধারণ প্রতিবেদক কে বলেন, ঘুর্ণিঝড় তান্ডবে অধিক সংখ্যক সংযোগ বিচ্ছন্ন হওয়ায় অসাধু কর্মচারীরা এ অবৈধ সুবিধা নিচ্ছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image