সোমবার,২৯ মে ২০১৭
চট্রগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকার লুব ওয়েল এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১০ টার দিকে সীতাকুন্ড উপজেলার (ভূমি) নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
রুহুল আমিন জানান, অভিযানকালে দেখা যায় প্রতিষ্ঠানটি পরিবেশের ছাড়পত্র ছাড়াই পরিবেশ দূষন করে জাহাজের পোড়া তেল থেকে মোবিল উৎপাদন করছেন।এসময় কারখানার চিমনি দিয়ে ধোয়া বের হচ্ছিল।ধোয়ার দুর্ঘন্ধ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।এছাড়াও কারখানার বর্জ্য নালার মাধ্যমে সমুদ্রে ফেলা হচ্ছিল।
স্থানীয়রা জানান, এখানে রাতের বেলা তেল উৎপাদন করা হয়।এসময় নামাজ পড়া, খাওয়া,সেহরি খাওয়া খুব কষ্টকর হয়ে পড়ে।কারন মারাত্মক দুর্ঘন্ধ থাকে।অভিযানকালে মালিক জনাব মো নুরুল আবছার পিতা-নুরুল আলম,সাং ভাটিয়ারী কে (০১৮১৯৯৭৬০৫৯) জিজ্ঞাসা করা হলে পরিবেশ ছাড়পত্রের ব্যাপারে তিনি জানান,”ছাড়পত্র পেতে সময় লাগে,আমরা অনেক বিনিয়োগ করে ফেলেছি,এতদিন অপেক্ষা করলে আমাদের ক্ষতি হবে।এর আগেও আমাদের পাচ লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ,আমরা দেইনি”।
এসময় পরিবেশ ছাড়পত্র ছাড়া শিল্প স্থাপনের(পরিবেশ সংরক্ষন আইন-১৯৯৫ এর ধারা-১২ লংঘনের দায়ে) অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।এবং পরিবেশ ছাড়পত্র গ্রহনের পূর্ব পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এদিকে সকাল ১১.৩০ থেকে উপজেলার ভাটিয়ারী বাজার এবং মাদাম বিবির হাটে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে ছোলা ডাল চাল ইত্যাদির ক্ষেত্রে ক্রয় এবং বিক্রয়ের সাথে মিল পেলেও কাচা বাজারে ক্রয় বিক্রয়ের সাথে বেশ গড়মিল পাওয়া যায়।এক দোকানে দেখা যায় কাঁচামরিচ ক্রয় ৩২ টাকা বিক্রি করছেন ৫০ টাকা কোথাও কোথাও ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।এসময় বেশিরভাগ কাচা বাজারের বিক্রেতারা দোকান রেখে পাশেই সটকে পড়েন।
অভিযানকালে দুই বাজারের বাজার কমিটির নেতাদের নিয়ে সবাইকে বাজার মূল্য টানানোর জন্য সতর্ক করে দেয়া হয় এবং প্রত্যেককে পাইকারি বাজার হতে ক্রয় করার রশিদ সংরক্ষনের জন্য নির্দেশ দেন নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমিন।
তিনি জানান,আগামী দিন হত কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। এব্যাপার এ বাজার কমিটি প্রশাসন কে সাহায্য করবেন বলে আশ্বাস দেন বলে জানান তিনি।




