‘দখিনা আন্ত:বিশ্ববিদ্যালয় টি২০’ ২০১৬
রোববার, ৬ মার্চ, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
খেলা ডেস্ক : চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাপক উৎসব মুখর পরিবেশে শুরু হওয়া ‘দখিনা আন্ত:বিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট’ এর দ্বিতীয় আসরের আজকের প্রথম খেলায় ৭ উইকেটে জয় পেয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়|
আজ রোববার (৬ মার্চ) সকাল ৯:৩০ মিনিটে সাগরিকায় অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সির্ধান্ত নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অধিনায়ক পংকজ বিশ্বাস প্রতিপক্ষ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়|
প্রিমিয়ারের সানিফ এর বিধ্বংসী নিয়ন্ত্রিত বোলিংয়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়| সানিফ একাই ইস্ট ডেল্টার ৪ ব্যাটসমেনকে তার উইকেটের শিকারে পরিণত করেন ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রান খরচার বিনিময়ে| ফাহাদ, রানা, সাগর উভয়ে একটি করে উইকেট পেয়েছেন|
জয়ের জন্য ৯৪ রান তাড়া করতে নেমে ফরহানের ২৬ বলে ২৮ রান, মোয়াজ্জেম এর ৩৮ বলে ২৫ রান এবং অধিনায়ক পংকজের ১২ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে সহজেই তের ওভার পাঁচ বল খেলে ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল|
টুর্নামেন্টের প্রথম খেলায় ৭ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ৪ উইকেট সংগ্রহ করায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালের তানভীর আহম্মেদ সানিফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়|







