সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে আজ শনিবার।
এর ফলে নতুন করে ১১৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২২৫ জনে। প্রথমে এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ১১০ জন।
ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট ৪২ হাজার ১৫১ জন প্রার্থী ১ লাখ ২৬ হাজার ৩৪২টি পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ২০৪ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১৫ জন। এ ছাড়া গ্রেড (ফল) পরিবর্তন হয়েছে ১ হাজার নয়জনের।
গত ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এরপর পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।





