BREAKING NEWS
Search

এনায়েত বাজারে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

রোববার,১৩ আগস্ট ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

চট্রগ্রাম : নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজারে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বিকালে ড্রামের ভেতর সিমেন্টের ঢালাই দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রায় সপ্তাহখানেক আগে অজ্ঞাত এই ব্যক্তিকে মেরে ড্রামে ভরে সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এনায়েত বাজারে রানীর দিঘী নামে একটি পুকুর থেকে ড্রামভর্তি লাশটি উদ্ধার করা হয়েছে। প্রায় সপ্তাহখানেক আগে অজ্ঞাত এই ব্যক্তিকে খুন করা হয়েছে। তবে কারা এই নৃশংস কাজ করেছে তা এখনো জানা যায়নি।

তিনি বলেন, ‘এলাকাবাসী ড্রামটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ড্রামটি উদ্ধার করার পর সেটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরে। ড্রামটির মুখ সিমেন্টে ঢালাই করা ছিলো। ঢালাই ভেঙ্গে দেখা যায় সেটিতে একটি গলিত মানুষের দেহ। সম্ভবত এক সপ্তাহ আগে তাকে হত্যা করে ড্রাম ভর্তি করে পুকুরে ফেলে দেওয়া হয়।’

ওসি জসিম উদ্দিন আরো বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image