বুধবার,২১ সেপ্টেম্বর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : সাবেক মন্ত্রী, ১৯৭১ সনে বিএলএফ পূর্বাঞ্চলীয় উপ অধিনায়ক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি জননেতা এম এ মান্নানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২১ সেপ্টেম্বর ২০১৬ খ্রি. বুধবার, সকালে দামপাড়াস্থ মহুমের কবর জেয়ারত, ফাতেহা পাঠ এবং পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মাহতাব উদ্দিন চৌধুরী, এম এ রশিদ, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জহর লাল হাজারী, এস এম এরশাদুল্লাহ, এম আশরাফুল আলম, মোরশেদুল আলম, গোলাম মোহাম্মদ জোবায়ের সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




