প্রেস বিজ্ঞপ্তি।।
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিভারেশন ফোর্সের পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক, সাবেক মন্ত্রী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম জননেতা এম এ মান্নানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দামপাড়া মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল মনসুর, আলহাজ্ব জাগির উদ্দিন সর্দ্দার, টিংকু বড়ুয়া, হাসান মনসুর, মোছলেম উদ্দিন দিদার, মো: নাছির উদ্দিন, আবু জাফর চৌধুরী, অধ্যাপক মাসুম চৌধুরী, আলী জাফর, জাহাঙ্গীর আলম, তারেক ইমতিয়াজ ইমতু, আবুল হাশেম বাবুল, কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, আবু তৈয়ব সিদ্দিকী প্রমুখ।





