Tuesday,24 April 2018
ctgbarta24.com
বিশেষ সংবাদদাতা : কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ৪০০০ পিস ইয়াবাসহ এক হাফেজ কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার।
সোমবার (২৩ এপ্রিল ) রাত ৯ টায় হাফেজ মোঃ জুবায়ের (২৪) কে আটক করা হয়।
আটক জুবায়ের (২৪) উখিয়া বালুখালী পানবাজার এলাকার মোহাম্মদ হোছন এর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, পরিদর্শক আবদুল মালেক তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার মডেল থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন ।





