Sunday,06 May 2018
ctgbarta24.com
চট্রগ্রাম : নগরীর সানশাইন গ্রামার স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামী আদনান মির্জার ১০ দিনের রিমান্ড না মন্জুর করে করেছে আদালত। একই সাথে আদালত আদনান মির্জাকে পুলিশের হেফাজতে না রেখে গাজীপুর কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।
রবিবার (৬ মে) বিকেল পাঁচটায় মহানগর অতিরিক্ত দায়রা আদালতের বিচারক জন্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন।
পুলিশ তাসফিয়া হত্যা রহস্য উদঘাটনে আদনার মির্জার ১০ দিনের রিমান্ড চেয়েছিল।
আদনান মির্জার আইনজীবী বলেন, “আমার মক্কেল আদনানের বয়স মাত্র ১৬। এত অল্প বয়সের আসামীকে রিমান্ড দেওয়ার নজির পৃথিবীর কোন দেশে নেই। আসামীর বয়স বিবেচনা করে তাই তাকে পুলিশি হেফাজতে না রেখে গাজীপুর আদালতে প্রেরণ করেছে আদালত”।
উল্লেখ্য, গত ২ মে সকালে নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে সানশাইন গ্রামার স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, স্কুলছাত্রীর ‘প্রেমিক’ আদনান নির্যাতনের পর তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে ছয়জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন।




