Tuesday,01 May 2018
ctgbarta24.com
বিশেষ সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একটি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ মে) ভোর ৩.৩০ মিনিটের দিকে এ ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ মডেল থানা পুলিশ পরিদর্শক (অপস) রাজু আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া, বিপুল পরিমান ইয়াবাসহ ড্রাম ট্রাক জব্দের সত্যতা নিশ্চিত করেন। জব্দ ইয়াবার মূল্য ১৪ কোটি টাকা বলে জানান তিনি।
তিনি আরও জানান, একিদিন রাত ২.৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে সাবরাং বেইঙ্গা পাড়া থেকে ২৬৮০ পিস ইয়াবাসহ এখলাছ মিয়ার ছেলে মাহমুদুল হক কে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত ড্রাম ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে যাচাই করে মামলা করা হবে বলে জানান তিনি।





