কক্সবাজারে দুই হাজার ইয়াবাসহ ক্রেতা বিক্রেতা আটক

Tuesday,24 Oct 2017

Ctgbarta24.com

কক্সবাজার : কক্সবাজার থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও ২ হাজার পিস ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতাকে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি বিশেষ টিম।উদ্ধার হওয়া ইয়াবাসমূহের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের কলাতলী ডলপিন মোড় থেকে টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকার মৃত ইমাম শরীফের স্ত্রী খুরশিদা বেগম (৩৯) এবং কুড়িগ্রামের বুড়িঙামাড়ির ৪ নং ওয়ার্ডের মৃত নাসির মোল্লার ছেলে মোঃ শহীদুল্লাহ (৩৩) কে আটক করা হয়।

জানা যায়, এ সময় ইয়াবা বহনের জন্য বিশেষ কৌশলে তৈরীকৃত স্টিলের একটি প্লেটও জব্দ করে অভিযানকারী দল।প্লেটটি শক্তিশালী চুম্বক দিয়ে তৈরী ।আটককালে খুরশিদা বেগম থেকে ইয়াবাগুলো কিনছিল শহীদুল্লাহ।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.