Sunday,27 May 2018
ctgbarta24.com
বিশেষ সংবাদদাতা : সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানেও থামছে না ইয়াবা কারবারীদের ব্যবসা। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় র্যাবের ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধের খবরেও বিচলিত না হয়ে এ ইয়াবা ব্যবসায় নিয়োজিত আছেন তারা।
কক্সবাজার সদর থানাধীন লালদিঘীর পাড় জামে মসজিদ এলাকা থেকে দশ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়।
রোববার (২৭ মে) বিকাল ০৫ টার দিকে এ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আমির আহম্মদ (২৮) ও মোঃ খলিলুর রহমান (২৭)।
আটককৃতদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে ।




