BREAKING NEWS
Search

কক্সবাজার উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা বরখাস্ত

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

কক্সবাজার উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা বরখাস্ত

সিটিজিবার্তা২৪ডটকমকক্সবাজার : নাশকতার মামলায় নাম থাকায় কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে তাকে বরখাস্ত করা হয় বলে মঙ্গলবার জানা যায়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দ মোঃ নুরুল বাসির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়-জনস্বার্থে এ আদেশ কার্যকর করার জন্য উপজেলা পরিষদ আইন ১৯৯৮ [উপজেলা পরিষদ ( সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩ খ (১) ধারা অনুসারে সদর উপজেলা পরিষদের চেয়াম্যান পদ থেকে জিএম রহিমুল্লাহ কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি দ্রুত যুদ্ধাপরাধী মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলার আসামি তিনি। ওই মামলায় ২৭৩ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দায়ের করা হয়েছিলো।

সে ঘটনায় তিনজন নিহত এবং তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তারসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। আসামিদের মধ্যে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ ছাড়াও অন্যান্য আসামিদেরর প্রায় সবাই স্থানীয় জামায়াত-শিবির ও বিএনপি সমর্থিত লোকজন ছিলেন।

এর আগে তদন্ত শেষে ২০১৪ সালের ১৪ নভেম্বর পুলিশ মামলা ৩টির চার্জশিট দাখিল করেছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image