BREAKING NEWS
Search

দাগনভূঁঞাতে ককটেল বিষ্ফোরণ

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

দাগনভূঁঞাতে ককটেল বিষ্ফোরণ

ফেনী : ফেনীর দাগনভূঁঞা পৌর সভার দাগনভূঁঞা বাজারসহ নির্বাচনী এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে ভোটারদের মধ্য আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, রাতে উপজেলা কমপ্লেক্সের এসিল্যান্ডের বাসার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ওসি আসলাম উদ্দিন জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷ টইলে রয়েছে র‌্যাব, বিজিবিসহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image