BREAKING NEWS
Search

কণিকা’র ৪র্থ বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত

রবিবার,০২ এপ্রিল ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

চট্রগ্রাম : “সৃস্টির জন্য ভালবাসা” এই স্লোগানকে ধারণ করে এগিয়ে যাওয়া কণিকা – একটি রক্তদাতা সংগঠন এর ‘বার্ষিক সাধারন সভা-২০১৭’ অনুষ্ঠিত হয় নগরীর জিইসিস্থ কণিকার প্রধান কার্যালয়ে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণিকার উপদেষ্টা পরিষদের সদস্য জনাব বজলুল কবির ভূঞা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল -১।

অনুষ্ঠানে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক। অর্থ সম্পাদক তুলে ধরেন সংগঠনের আয়-ব্যয়ের চিত্র। প্রধান অতিথিসহ উপস্থিত সদস্যবৃন্দ এতে সন্তোষ প্রকাশ করেন। পরে গোপন ব্যলটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি ২০১৭-১৮ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন জনাব সাইফুল্লাহ মনির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ সায়েম। প্রধান অতিথি নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।

নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেনঃ সহ-সভাপতি – মুহাম্মদ মহসিন রনি, সহ-সভাপতি – সাঈদ আহমেদ নাসিফ, সাংগঠনিক সম্পাদক – মোবারক আহমদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক – সৈয়দা নাজমুন নাহার, অর্থ সম্পাদক – শাহরিয়ার ফারুক রিয়াদ, প্রচার ও মিডিয়া সম্পাদক – শিমুল চন্দ্র দাশ, ক্যাম্পেইন সম্পাদক – মহসিন নিলয়, প্রকাশনা সম্পাদক – রুহেত সরোয়ার, আইটি সম্পাদক – আদিল আব্বাস, অফিস সম্পাদক – আজাদী আফরোজ, সহকারী অফিস সম্পাদক – রশ্মি ধর, এইচআরডি সম্পাদক – সায়মা শামস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image