সাহিত্য কবিতা । ১২ জুলাই ২০১৬
“শ্রাবণের যৌবন”
শিখড় চৌধুরী
জলে ডুবে যাক সকল কাজ
তা চলতে থাকুক দিন ও রাত।
নর্দমার জল উপচে পড়ুক সর্বত্র
ঝড় ফণা তুলুক সাপের মতো
একাকী কখনও বসে আছি,
একাকী কখনও শুয়ে আছি,
দৈনন্দিন যান্ত্রিকতার উর্ধ্বে
শত্রুহীন-মিত্রহীন;
স্মৃতির এ্যালবামে নিজের ছবিই এখন
লাগছে বড় ঝাপসা ।।
সব ঝাপসা করে এ শ্রাবণের যৌবন
ঘোষনা করে একেকটি রাত ও দিনের ।।
কেঁদে কেঁদে তা রেখে যায়
ভালোবাসার কদম্ব বনে ।।



You must log in to post a comment.