ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী আনোয়ারার ঐতিহাসিক ছুরুত বিবির মসজিদ

ctgbarta24.com

শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

Camera HDR Studio - 1470041836032-picsayরেজাউল সাজ্জাদ : আনোয়ারা স্বাস্হ্য কমপ্লেক্স পেরিয়ে সামান্য দক্ষিণে গেলেই আমীর মোহাম্মদ চৌধুরীর বিশাল দীঘি, যার স্হানীয় নাম আমীর খাঁ দীঘি, দীঘির দক্ষিণ-পূর্ব কোণে ঐতিহাসিক ছুরুত বিবি মসজিদ ও মসজিদ সংলগ্ন ছুরুত বিবির দীঘি। ছুরুত বি্বি দীঘির পশ্চিমে,আমীর খাঁ দীঘির দক্ষিণে শেখ রাজার ভিটে নামে এক বসত ভিটের পরিচয় পাওয়া যায়।

এই শেখ রাজা সম্পর্কে আবদুল করিম সাহিত্য বিশারদ সংগৃহীত জনশ্রুতিতে জানা যায়, ১৫৭৫ সালে দূর্ভিক্ষ ও মহামারিতে গৌড় রাজ্য ধ্বংসস্তুপে পরিণত হলে গৌড় রাজ্যের সেনাপতি শেখ মোহাম্মদ আদম গৌড়ী গৌড়রাজ্য ত্যাগ করে দেয়াঙ রাজ্যের অন্তর্গত শোলকাটা গ্রামে সপরিবারে বসতি স্হাপন করেন।

তাঁর বংশ লতিফা নিন্মরুপ :
শেখ আদম গৌড়ী —- শেখ মুহাম্মদ ইব্রাহীম—– মাগন মুন্দার ——– শেখ আমির মুহাম্মদ চৌধুরী —— শেখ বালা গাজী চৌধুরী ——শেখ দৌলত গাজী চৌধুরী।

মগ রাজত্বের সময় মাগন মুন্দার একজন বড় জমিদার ছিলেন। ১০৫১ মঘী সনের এক “একরারনামা ” মূলে জানা যায় আমীর মুহাম্মদ চৌধুরীর উপর জমিদারির ভার ছিল। এই আমীর মুহাম্মদ চৌধুরী ই আরাকান রাজসভার কবি আলাওল এর কন্যা ছুরুতবিবি বা শুক্কুর বিবিকে বিয়ে করেন। তাঁর নামেই এ ছুরুত বিবি মসজিদ নির্মাণ করেন। সঠিক দিন সাল জানা না গেলে ও মোগল আমলে চট্টগ্রামের নবাব অলিবেগ খাঁ ‘র শাসনামলে (১৭১৩-১৭১৮) এ মসজিদ নির্মিত হয়েছিল বলে অনুমান করা যায়। (চলবে)

তথ্যসূত্র:
১. চট্টগ্রামের ইতিহাস: ওহীদুল আলম।
২.চট্টগ্রামের ইতিহাস প্রসঙ্গ : আবদুল হক চৌধুরী।
৩.চট্টগ্রামের নবাবী আমল : মাহাবুব-উল – আলম
৪.পদ্মাবতী : সম্পাদনায় আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫. আহাদিসুল খাওয়ানিন : হামিদুল্লাহ খানঁ।
৬.আরাকান রাজসভায় বাংলাসাহিত্য : ড.এনামুল হক ও সাহিত্যবিশারদ।
৭.দেয়াঙ পরগণার ইতিহাস : আদিকাল, জামাল উদ্দীন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আমানত শাহ হজ্ব কাফেলার হাজীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন... সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রামের সুনামধন্য হজ্ব কাফেলা আমানত শাহ হজ্ব কাফেলার ২০১৬ সালের হজ্বে গমনকারী হাজীদের প্রশিক্ষণ কর্মশা...
মসজিদ আল্লাহর ঘর, এ ঘর নির্মাণে সহযোগীরা বেহেস্তে যাবেন... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ আগ্রাবাদ টি এন্ড টি কলোনী জামে মসজিদ সম্প্রসারন কাজের উদ্বোধন করছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চ...
কৈঢোপ আবাসনবাসী’র মানবেতর জীবনযাপন শিক্ষা-স্বাস্থ্য ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত শনিবার, ৩০ জুলাই ২০১৬ কৈঢোপ আবাসনবাসী’র মানবেতর জীবনযাপন আল আমিন মন্ডল (বগুড়া) থেকে : বগুড়া গাবতলীর ১...
গাবতলীর সোন্দাবাড়ী পূর্বপাড়া জামে মসজিদের দ্বিতল ভবন নির্মান কাজের উদ্বোধন... শনিবার, ৩০ জুলাই ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  বগুড়া থেকে আল আমিন মন্ডলঃ গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী পৌরসভা এলাকার সোন্দাবাড়ী পূর্বপাড়া জামে মসজিদের দ্ব...
বৌদ্ধ পুরাকীর্তি পরিদর্শনে থাইল্যান্ড ট্যুরিজম... রামু প্রতিনিধি,  সিটিজি বার্তা২৪ বুধবার, ২৭ জুলাই ২০১৬ কক্সবাজার রামুতে বৌদ্ধ পুরাকীর্তি পরিদর্শনে এসেছেন থাইল্যান্ড ট্যুরিজমের সদস্যবৃন্দ। ...



Translate »