রামু বসুন্ধরা এমিউজম্যান্ট ক্লাবে শুটিংয়ে দুস্কৃতিকারীদের হামলায় আহত ৩, গ্রেফতার ৩

ctgbarta24.com

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

arrestখালেদ হোসেন টাপু,রামু : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চাইন্দায় অবস্থিত বসুন্ধরা এমিউজম্যান্ট ক্লাবে চলচিত্রের শুটিংএ দুস্কৃতিকারীদের হামলায় তিনজন আহত হয়েছে। এ ঘটনায় তিন দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (৪ আগষ্ট) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। আটককৃতরা হলো কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার মৌলভীপাড়ার হামিদুল হক ওরফে হামিদ (২৪), রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার ফয়েজ আলমের ছেলে কাউসার আলমগীর ওরফে আরাফাত (২৭) ও কোলাপাড়া টুলটুলি এলাকার আফজাল ভুইয়ার ছেলে সজীব ভুইয়া ওরফে সেলিম (২৭)।

এ ঘটনায় আহতরা হলেন জাজ মাল্টিমিডিয়া সংস্থার শুটিংদলের সদস্য সুমি ও রফিকসহ তিনজন। জাজ মাল্টিমিডিয়া সংস্থার ম্যানেজার মোহাম্মদ উজ্জ্বল জানান সন্ধ্যার দিকে শুটিং শেষ হওয়ার মুহুর্তে দুস্কৃতিকারীরা তাদের উপর হামলা চালায়। হামলায় আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও লিংকরোডস্থ কক্সবাজার মা ও শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনাটি শুনার পর পরই আমরা অভিযান চালিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি। চলচিত্র শুটিং এর কাজে হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কক্সবাজার লালদিঘী ভরাট করে নির্মিত হচ্ছে বহুতল ভবন... রিয়াজুল হাফিজ ।  ৬ আগস্ট ২০১৬ লালদীঘি ভরাট করে চলছে বহুতল ভবন নির্মাণ কাজ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা পরিবেশ অধিদপ্তরের অনুমতি বিহীন গড়ে  তোল...
মীর কাসেম আলীর সঙ্গে ছেলে ও আইনজীবীর সাক্ষাৎ... গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর স...
জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে দাউদ জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৫ আগস্ট ২০১৬ মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের বাসা নং-১, রোড নং-১, ব্লক-আই-এর একজন তত্ত্বাবধায়ক...
নোয়াখালীতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মোঃ সেলিম, নোয়াখালী প্রতিনিধি ঃ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের বিরুদ্দে নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে মত...
ঝিনাইদহের ঢাকা-কালীগঞ্জ রোডে রয়েল পরিবহনে দুদ্ধর্ষ ডাকাতি, আহত ৬... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের একটি এসি বাসে ডাকাতির ...



Translate »