ঝিনাইদহের ঢাকা-কালীগঞ্জ রোডে রয়েল পরিবহনে দুদ্ধর্ষ ডাকাতি, আহত ৬

ctgbarta24.com

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

jinaiঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের একটি এসি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় বাসের চালক, হেলপার ও যাত্রীসহ ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাতে ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের একটি এসি বাস ঢাকা থেকে ছেড়ে আসে। যাত্রীবেশে রয়েল পরিবহনেই কয়েকজন ডাকাত পুর্ব থেকেই ছিল।

রাত ২টার দিকে বাসটি ঝিনাইদহ শহরের চুটলিয়া মোড়ে পৌঁছালে ডাকাতদল বাসের চালক ও হেলপারকে মারধর করে বাসটি নিয়ন্ত্রণে নেয়। পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে পৌঁছে বাস থেকে নেমে যায় ডাকাতদল। তবে কত টাকার মালামাল লুট করা হয়েছে তার পরিমাণ এখনো জানা যায়নি। রাতেই আহতদের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডাকাতদের গ্রেফতার ও লুটকৃত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কক্সবাজার লালদিঘী ভরাট করে নির্মিত হচ্ছে বহুতল ভবন... রিয়াজুল হাফিজ ।  ৬ আগস্ট ২০১৬ লালদীঘি ভরাট করে চলছে বহুতল ভবন নির্মাণ কাজ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা পরিবেশ অধিদপ্তরের অনুমতি বিহীন গড়ে  তোল...
মীর কাসেম আলীর সঙ্গে ছেলে ও আইনজীবীর সাক্ষাৎ... গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর স...
জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে দাউদ জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৫ আগস্ট ২০১৬ মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের বাসা নং-১, রোড নং-১, ব্লক-আই-এর একজন তত্ত্বাবধায়ক...
নোয়াখালীতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মোঃ সেলিম, নোয়াখালী প্রতিনিধি ঃ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের বিরুদ্দে নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে মত...
রামু বসুন্ধরা এমিউজম্যান্ট ক্লাবে শুটিংয়ে দুস্কৃতিকারীদের হামলায় আহত ৩, গ্রেফতার ৩... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম খালেদ হোসেন টাপু,রামু : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চাইন্দায় অবস্থিত বসুন্ধরা এমিউজম্যান্ট...



Translate »