বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে নয় কেজি ওজনের ৮২টি স্বর্ণের বারসহ বিমানের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় ওমান এয়ারের একটি বিমানে আসা ওই যাত্রীকে তল্লাশী করে কোমরে বেল্ট দিয়ে বিশেষভাবে বাঁধা স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটক যাত্রী সাইফুল আলম চট্রগ্রাম জেলার রাউজান এলাকার বলে জানা যায় ।




