চসিকের আবর্জনা সংগ্রহ অভিযানে যুক্ত হলো দেশ ইন্টারন্যাশনাল

ctgbarta24.com

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

DSC_0263চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন নগরীর পরিচ্ছন্ন পরিবেশ সুরক্ষায় ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু করেছেন।

তিনি ডিসেম্বর ২০১৬ খ্রি. মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডকে এ কর্মসূচির আওতায় আনায়নের লক্ষ্যে লোকবল নিয়োগ, বিন ও ভ্যান গাড়ী সরবরাহ করে যাচ্ছেন। ইতোমধ্যে মেয়রের নাগরিক সেবা কার্যক্রমের সাথে অনেক প্রতিষ্ঠান সহযোগিতায় এগিয়ে এসেছে- তারই ধারাবাহিকতায় দেশ ইন্টারন্যাশনাল ৪ আগষ্ট ২০১৬ খ্রি. দুপুরে সিটি কর্পোরেশনের মেয়র দপ্তরে এসে ১২টি ভ্যান গাড়ী মেয়রের নিকট হস্তান্তর করেন। ভ্যান গাড়ী হস্তান্তর করেন দেশ ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী শেখ জোবায়েরুল ইসলাম।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ভ্যান গাড়ী গ্রহন করে বলেন, নাগরিক সেবায় যারা যারা সহযোগি হবেন তাদের নিকট সিটি কর্পোরেশন কৃতজ্ঞ থাকবে। মেয়র বলেন, এ নগর সকল নাগরিকের। নাগরিক স্বার্থে সিটি কর্পোরেশন নগরীকে ক্লিন ও গ্রিন সিটিতে উন্নিত করতেই ব্যয় বহুল কর্মসূচি ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ১ আগষ্ট থেকে ৭টি ওয়ার্ডে বিন ও ভ্যান গাড়ী বিতরন কার্যক্রম শুরু হয়েছে। বিন বিতরন ও জরিপ শেষে বর্জ্য সংগ্রহ ও অপসারন কার্যক্রম আগষ্ট এর মধ্যেই শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ৪১টি ওয়ার্ডে এ কর্মসূচি সম্প্রসারিত হবে। মেয়র আশা করেন ৩১ ডিসেম্বরের মধ্যে ৪১টি ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারন কার্যক্রম শতভাগ সফল হবে। সিটি মেয়র এ কর্মসূচি সফল বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সাবেক ছাত্রনেতা রফিকুল হোসেন বাচ্চু, সাতকানিয়া ব্্িরক ফিল্ড মালিক সমিতির সভাপতি ফরিদুল আলম, মো. আবুল হোসেন, ফরিদুল আলম, এহেছান সিকদার, ফারুক আহমেদ, রুবায়েত, শাকাওয়াত হোসেন শাকু, নঈম উদ্দিন সহ চসিক এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কর্ণফুলীতে নৌকাডুবি, উদ্বার ৮ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে জাহাজের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে নৌকায় থাকা ৮ জন যাত্...
জঙ্গি ও সন্ত্রাসবাদের মূলোৎপাটনে গণমাধ্যমের ভূমিকা অনস্বিকার্য... সিটিজিবার্তা২৪ডটকম,  নিউজ ডেস্ক শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেছেন-...
ডা: শাহাদাত সভাপতি নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মিস্টিমুখ উৎসব... সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: সরকার বিরোধী আন্দোলনে দু:সময়ে বন্দর নগরীর ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে যার অগ্রণী ভূমিক...
শান্তি র‌্যালিতে মেয়র আ.জ.ম নাছির সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ব্যবস্থাপনা কমিটির আয়োজনে (৬ আগস্ট)  বিকেলে নগরীর ...
নগরীর কালভার্ট নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র আ.জ.ম নাছির... সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্নয়ন কাজ বর্তমানেও আংশিক চলমান আছে। উন্নয়ন প্রকল্পের ম...



Translate »