কর্ণফুলী গরুর হাট উদ্বোধন ও পরিদর্শন করলেন মেয়র আ জ ম নাছির

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬

DSC_0062

চট্টগ্রাম সিটি কর্পোারেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিটি কর্পোরেশন পরিচালিত নুর নগর হাউজিং এষ্টেট (কর্ণফুলী) এর গবাদি পশুর হাট শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন উক্ত হাটটি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় মেয়র পানিয় জল, শৌচাগার, গরু রাখার ব্যবস্থাপনা সহ প্রয়োজনীয় বিষয়গুলোর সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন।

গবাদী পশুর হাটটির উদ্বোধন উপলক্ষে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সুধী সমাবেশে বলেন, গবাদী পশুর হাটটিকে পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্য সম্মত পরিবেশ থাকলেই ক্রেতা ও বিক্রেতা এখানে এসে তাদের পশু ক্রয় বিক্রয় করতে পারবে।

মেয়র গবাদী পশুর বাজারে আগত পশু ব্যবসায়ী ও ক্রেতা সহ সকলের সার্বিক নিরাপত্তা বিধান, কোন ধরনের চাঁদাবাজি বা হয়রানী পরিলক্ষিত হলে তা কঠোর হস্তে দমন করার জন্য নগরীতে আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি আহবান জানান।

তিনি বিক্রেতাদের অধিক মুনাফা না করে সহনীয় পর্যায়ে গবাদী পশু বিক্রী করার পরামর্শ দেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন, গবাদি পশুর হাট ইজারাদার আলহাজ্ব তসকির আহমদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ সাইফু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন উর রশিদ, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, হাট ইজারাদার আলহাজ্ব আবদুর রহিম সওদাগর, আলহাজ্ব আলী আব্বাস তালুকদার, আলহাজ্ব কামাল উদ্দিন, হাজী বেলাল হোসেন, যুবনেতা এসরারুল হক, সাজেদুল আলম মিল্টন, মো. ইলিয়াছ, মো. জাহাঙ্গীর সহ প্রমুখ।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীতে ০২ সেপ্টেম্বর থেকে ঈদুল আযহা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে কোরবানী’র গবাদী পশুর হাট বসেছে ৮টি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীতে সাগরিকা গরু বাজার, বিবিরহাট গরু বাজার কে স্থায়ীভাবে পরিচালনা করছে।

এ ২টি ছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কর্ণফুলী গরু বাজার (নুর নগর হাউজিং এষ্টেট) ষ্টীল মিল, কাটগড়, সল্টগোলা, পোস্তারপাড় স্কুল মাঠ ছাগল বাজার ও কমল মহাজন হাট সহ মোট ৬টি অস্থায়ী গবাদী পশুর হাট বসিয়েছে সিটি কর্পোরেশন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.