শুক্রবার,৩০ সেপ্টেম্বর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
মাহমুদুল হাসান রাকিব,চট্টগ্রাম প্রতিনিধিঃ কর্নেলহাট ফুটওভার ব্রিজে ৭২ ঘন্টার পর যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।গত সোমবার(২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর ১০ নং ওয়ার্ড আকবরশাহ থানাস্থ কর্নেলহাট ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড়ে মদপান অবস্থায় ৪ নম্বর সিটি সার্ভিস গাড়ি চালক নিয়ন্ত্রন হারিয়ে ফুটওভার ব্রিজের সিড়ির উপর উঠে যায়।এতে ফুটওভার ব্রিজের দক্ষিন পাশের সিড়ির লোহার পাঠাতন এক অংশ ভেংগে যায়।
সোমবার(২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা দিকে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,৪ নম্বর সিটি সার্ভিসের গাড়ির চালক মদপান করে গাড়ি চালান অবস্থায় নিয়ন্ত্রন হারিয়ে ফুটওভার ব্রিজের সিড়ির উপর তুলে দেয়,এতে কোন হতাহত হয়নি।বর্তমানে ফুটওভার ব্রিজে যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে।এতে দূর্ভোগে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারন জনগন।ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহ্বাজ নিছার উদ্দিন আহমেদ (প্রফেসর মঞ্জু) এবং ৯,১০,১৩ ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ।প্যানেল মেয়র আলহ্বাজ নিছার উদ্দিন আহমেদ (প্রফেসর মঞ্জু) বলেন আমরা খুভ শীঘ্রই ফুটওভার ব্রিজে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নিচ্ছি। তারই প্রেক্ষিতে ৭২ ঘন্টার পর ফুটওভার ব্রিজের লোহার পাঠাতন মেরামত করে সাধারন জনগনের অসুবিধার কথা চিন্তা করে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে।
উল্লেখ্য বিগত ২০১৪ সালে ৩ আসনের মাননীয় সংসদ সদস্য দিদারুল আলম জনগনের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-চট্টগাম মহাসড়কের উপর এই ফুটওভার ব্রিজ নির্মান করেন।




