কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলেই সে জঙ্গি নয়: শিক্ষামন্ত্রী

রাজশাহী ব্যুরো, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬

nurul-islam-nahid

রাজশাহীঃ যদি কোনো শিক্ষার্থী ১০ দিনের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলেই সে জঙ্গি, বিষয়টি তা নয়। কোনো শিক্ষার্থী ১০ দিন অনুপস্থিত থাকলে তাঁর বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে। এভাবে জঙ্গিবাদ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শুধু আইন করে জঙ্গি দমন করা যাবে না। এর জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন। বিশেষ উদ্দেশ্য নিয়ে গুলশানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে। জান্নাতের কথা বলে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন উচ্চশিক্ষিত তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

সীমিত বরাদ্দের মধ্যেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের গবেষণায় বরাদ্দ খুব সীমিত। তবু এ নিয়েই কাজ এগিয়ে নিতে হবে। আমরা যদি আমাদের নিজস্ব সমস্যা সমাধানে জ্ঞান সৃষ্টি না করতে পারি, তাহলে সে সমাধান কে দেবে? যদি কোনো বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টি করতে না পারে, জনগণের সমস্যা সমাধানে ভূমিকা না রাখতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয় দিয়ে কী হবে? আর কেনই বা আমরা জনগণের অর্থ বিশ্ববিদ্যালয়ে দেব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলাম।

স্বাগত বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, তিনজনকে ড. মমতাজউদদীন আহমদ স্বর্ণপদক ও একজনকে ডা. এ কে খান স্বর্ণপদক দেওয়া হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.