কোপা থেকে ব্রাজিলের বিদায়

ctgbarta24.com

 

আগেরদিন এ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কোপার সবচেয়ে সফল দল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

সোমবার সকালে (বাংলাদেশ সময়) পেরুর কাছে ০-১ গোলে হেরে কোপা আমেরিকা থেকে ছিটকে গেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

খেলার ৭৫ মিনিটে হাত দিয়ে গোল করলেন বদলি হিসেবে নামা রাউল রুইদিয়াস! সহকারীর সঙ্গে আলোচনা করেও তা ধরতে পারলেন না রেফারি। বিতর্কিত ওই গোলেই কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে গেল পেরু।

যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় বাংলাদেশ সময় সোমবার সকালে ১-০ গোলের এই হারে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে ব্রাজিল। গ্রুপ রানার্সআপ হয়ে আগেই শেষ আট নিশ্চিত করেছিল ইকুয়েডর।

ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন, হারলেই বাদ এই সমীকরণে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ব্রাজিল। দ্বাদশ মিনিটে লেফট ব্যাক ফিলিপে লুইসের শট ডানে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

২৬তম মিনিটে গাব্রিয়েলকে গোলবঞ্চিত করেন গোলরক্ষক। ডি-বক্সের মাঝ থেকে নেওয়া সান্তোসের এই ফরোয়ার্ডের শট ডানে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ফেরান পেদ্রো গালাসে।

১০ মিনিট পর বাঁ দিক থেকে লুইসের ক্রসে ডি-বক্সের মাঝে থাকা উইলিয়ানের শট ক্রসবারের উপর দিয়ে যায়।

বিরতির ৪ মিনিট আগে লুকাস লিমার শট আঙুলের ছোঁয়ায় কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

শেষ আটে উঠতে হলে জিততেই হবে দেখে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে আসে পেরু। আক্রমণ-প্রতি আক্রমণে তখন জমে উঠে খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিল গোলরক্ষক আলিসনকে ফ্রি-কিকে পরীক্ষায় ফেলেন ক্রিস্তিয়ান কুয়েভো।

৬৩তম মিনিটে ডি-বক্স থেকে কৌতিনিয়োর শট প্রতিহত করেন আলবের্তো রদ্রিগেস।

৭৫তম মিনিটে আসে পেরুর রুইদিয়াসের ওই বিতর্কিত গোল। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় ডান দিক থেকে আসা ক্রসে হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। তবে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই কোপা আমেরিকার এই আসরে। অনেক সময় নিয়ে সহকারীর সঙ্গে আলোচনা করে হ্যান্ডবলটি ধরতে পারেননি রেফারি। ব্রাজিলের খেলোয়াড়দের ক্ষোভে ফাটিয়ে পেরুর পক্ষে গোলের সিদ্ধান্ত দেন তিনি।

শেষ ১৫ মিনিটে মরিয়া ব্রাজিল কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলটি শোধ করতে পারেনি। হতাশা নিয়েই কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হলো দু্ঙ্গার দলকে।

১৯৮৫ সালের পর প্রথম বারের মতো ব্রাজিলকে হারাতে পারলো পেরু।

আগের ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে কোয়ার্টার-ফাইনালে উঠে ইকুয়েডর। সিয়াটলে বাংলাদেশ সময় শুক্রবার সকালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।

গ্রুপ চ্যাম্পিয়ন পেরু নিউ জার্সিতে বাংলাদেশ সময় শনিবার মুখোমুখি হবে কলম্বিয়ার।

উল্লেখ্য, আগেরদিন এ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কোপার সবচেয়ে সফল দল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

‘বি’ গ্রুপ:

দল ম্যাচ জয় ড্র হার গোল পার্থক্য পয়েন্ট
পেরু
ইকুয়েডর
ব্রাজিল
হাইতি -১১

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নতুন হেলমেট বাধ্যতামূলক চায় মাশরাফি-তামিম... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার সিক্সের তৃতীয় রাউন্ডে আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচে মিরপুর শের-ই-বাং...
আইরিশদের উড়িয়ে বেলজিয়ামের সহজ জয় খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৮ জুন ২০১৬ ইউরো কাপে দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সহজ জয় পেয়েছে বেলজিয়াম ইউরো চ্যাম্পি...
লন্ডনে বসে হুমকি-ধমকি দিচ্ছেন কুলাঙ্গার তারেক: প্রধানমন্ত্রী... সিটিজিবার্তা২৪, নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার বিএফইউজে ও ডিইউজের একাংশ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসক্লা...
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি... টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি জেড করিম জিয়া ।  শনিবার ১৮ জুন ২০১৬ শনিবার (১৮ জুন) সকাল ১০ টায় টেকনাফ দমদমিয়া জালিয়ারদিয়া থেকে এক...
‘গুপ্তহত্যায়’ সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়ে ‘ক্রসফায়ার’: খালেদা... আফসানা জেরিন খান, সিটিজিবার্তা২৪ডটকম ২১ জুন শনিবার ২০১৬ ঢাকা : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, গুপ্তহত্যায় সরকারের স...



Leave a Reply